শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদমহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করতে নিষেধ করেন জামায়াত এমপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করতে নিষেধ করেন জামায়াত এমপি

favicon
তানোর প্রতিনিধি :

রাজশাহী -১( তানোর- গোদাগাড়ী)  আসনে জামায়াতের এমপি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবেনা মর্মে নির্বাহী অফিসার ইউএনও কে নির্দেশ দেন বলে নিশ্চিত করেন ইউএনও নাঈমা খান । তবে এমপির এমন নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করানো হয়। তার আগে কোরআন তেলাওয়াত করা হয়। এখবর ছড়িয়ে পড়লে প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উঠে নানামুখী সমালোচনা। 

জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের অনুষ্ঠানে শুধু মাত্র কোরআন তেলাওয়াত করাতে হবে। কোনভাবেই গীতা পাঠ করানো যাবেনা। কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমন নির্দেশনা দেন। তার এমন নির্দেশনার খবর ছড়িয়ে পড়লে  প্রশাসন সহ রাজনৈতিক নেতা, হিন্দু সম্প্রদায়ের নেতাসহ জনসাধারণের  মধ্যে  ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। বইছে নানা ধরনের সমালোচনা।  এমপির এমন একগুঁয়েমি কথায় উপজেলা প্রশাসন চরম ভাবে বিব্রত হয়ে পড়ে। 

সুত্র জানায়, সম্প্রতি  এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁন কে মোবাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করানো যাবেনা বলে নির্দেশ দেন।  ২৫ মার্চ বুধবার সকালের দিকে  গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা  আলমগীর হোসেনসহ বিএনপির নেতারা। সেখানে জামায়াত আমীর কে ইউএনও বলেন এমপি স্যার গীতা পাঠ করতে নিষেধ করেছে। এমন কথার প্রেক্ষিতে আমীর ইউএনও কে বলেন রাষ্ট্রীয় নিয়মে যেটা আছে সেটাই করবেন। 

সুত্র আরো জানায়, রাষ্ট্রীয় সভায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান করা হয়ে থাকে। কিন্তু গত জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী -১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বিজয় লাভ করেন। বিএনপি সরকার গঠন করেন। প্রথম বারের মত  জামায়াত প্রধান বিরোধী দল হন। বিরোধী দল হিসেবে ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা। জামায়াত এবার জাতীয় নির্বাচনে বিভিন্ন নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্য দেয়ার সুযোগ করে দেন। আবার হিন্দু সম্প্রদায়ের নেতাকে দাঁড়িপাল্লা প্রতীক দেয়া হয়। তবে তিনি বিজয় লাভ করতে পারেননি। তাহলে ভোটের মাঠে ক্ষমতার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতাদের জামায়াতের নির্বাচনী মঞ্চে বক্তব্য দেয়া হবে। আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে গীতা পাঠ হবে না এটা কোন ধরনের আইন বা জামায়াতের নিয়ম। আসলে তিনি এমপি হয়ে অতীতকে ভূলে গেছেন।  তাঁকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ভোট দিয়েছিল। তাহলে তিনি কেন রাজনৈতিক উগ্রবাদী আচরণ করছেন। এটা একজন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীরের মুখে সোভা পায়না।

বিএনপির একাধিক নেতারা জানান, আমরা যখন এমন কথা শুনলাম। তখন আমরাও রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান চলবে মর্মে ইউএনওকে অবহিত করি। হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে জামায়াত রাজনীতি করবে আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে গীতা পাঠ হবে না এটা কোন ধরনের কথা হতে পারে । সারা দেশে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান চলছে। আর তানোরে গীতা পাঠ হবে না, তানোর কি বাংলাদেশের বাহিরে। নাকি এমপি সাহেব তানোরকে আলাদা ভূখণ্ড করতে চাই। অতীতে তারা কখনো শহীদ মিনারে আসত না, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করত না। এখন তারা সব কিছু করছে। তাহলে কেন গীতা পাঠ হবে না। অবশ্যই গীতা পাঠ হবে। কারন বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু মুসলিম সবাই সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে চলাফেরা ও বসবাস করা হয়। সুতরাং এসৌহার্দ্য সম্প্রীতি কাউকে নষ্ট করতে দেয়া হবে না। এমপির এধরণের কথাকে আমরা দৃঢ় ভাবে ধিক্কার ও প্রত্যাখান করছি।

গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের মোবাইলে যোগাযোগ করে বিষয় টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ইউএনও স্যারকে এভাবে বলেনি এমপি সাহেব , ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবেনা বলে বলেছিল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান জানতে চাইলে তিনি জানান, আপনাকে কে বললো, কার কাছ থেকে শুনেছেন এমন কথা বলা শুরু করেন তিনি। পুনরায় তার কাছে জানতে চাওয়া হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করা যায় কিনা জানতে চাইলে তিনি জানান, ইউএনও স্যার বিষয়টা আমাকে বলার পর আমি বলেছি যেভাবে নিয়ম আছে সেভাবে অনুষ্ঠান করবেন। তবে এবিষয়ে তিনি এমপি সাহেবর সাথে কথা বলার পরামর্শ দেন। 

 বুধবার দুপুরের দিকে ও বৃহস্পতিবার দুপুরর দিকে এমপি অধ্যাপক মুজিবুর রহমানে মোবাইল ও হোয়াটস অ্যাপে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। যার কারনে এসংক্রান্ত তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

বৃহস্পতিবার দুপুরর দিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁনের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এমপি স্যার মোবাইল করে গীতা পাঠ করা যাবেনা বলে নির্দেশ দেন। কিন্তু রাষ্ট্রীয়. 

অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে৷ একারনে কোরআন তেলাওয়াত ও  গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৬ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

দৈনিক উপচার