শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে জামায়াতের প্রতিবাদ ও নিন্দা

রাজশাহীতে জামায়াতের প্রতিবাদ ও নিন্দা

গীতা পাঠ’ সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন দাবি
favicon
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীতে জামায়াতের প্রতিবাদ ও নিন্দা

বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের” শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা শাখা।

বৃহস্বাপতিবার এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা বলেন, উক্ত সংবাদের সঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান এমপি’র যে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য এ ধরনের কোনো বক্তব্য কোথাও, কোনো সভা-সমাবেশে বা কোনো কর্মকর্তার নিকট প্রদান করেননি।

নেতৃবৃন্দ আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তারা মনে করেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি অবিলম্বে সংবাদের সংশোধন, দুঃখপ্রকাশ ও প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্যও আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকতে হবে।

বার্তাটি প্রেরণ করেন রাজশাহী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ। 

রাজশাহীতে জামায়াতের প্রতিবাদ ও নিন্দা
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৬ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার