বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদসুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ

favicon
উপচার ডেস্ক :-

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

রবিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় ও বিস্তারিত তথ্য জানায়।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে আবিয়ে এলাকার একটি লজিস্টিকস বেসে এই হামলা হয়। এতে আরও আটজন আহত হয়েছেন।

নিহত ছয় শান্তিরক্ষী হলেন- করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত আটজন হলেন, লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজজামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), করপোরাল আফরোজা পারভীন ইতি (ঢাকা), ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), সৈনিক উম্মে হানী আক্তার (রংপুর), সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও সৈনিক মো. মানাজির আহসান (নোয়াখালী)।

আইএসপিআর জানায়, কাদুগলি লজিস্টিকস বেসে গতকাল স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে এই হামলা চালানো হয়। একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এই ড্রোন হামলা চালায়। এ সময় শান্তিরক্ষীরা বেসে দায়িত্ব পালন করছিলেন।

আইএসপিআর আরও জানিয়েছে, আহত আটজনই বর্তমানে চিকিৎসাধীন। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা আশঙ্কাজনক ছিল, তবে সফল অস্ত্রোপচারের পর তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। বাকি সাতজনকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা শঙ্কামুক্ত।

বাংলাদেশ সেনাবাহিনী এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বশান্তি রক্ষায় এই শান্তিরক্ষীদের আত্মত্যাগ বাংলাদেশের অঙ্গীকারের এক গর্বিত সাক্ষ্য হয়ে থাকবে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে সেনাবাহিনী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার