শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়উপজেলা পরিষদে বসার জায়গা পাচ্ছেন এমপিরা

উপজেলা পরিষদে বসার জায়গা পাচ্ছেন এমপিরা

favicon
উপচার ডেস্ক :-

জাতীয় সংসদের সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা পরিষদে বসার জন্য নির্দিষ্ট কক্ষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদ-এ এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সব সংসদ সদস্যের জন্য সরকারি গাড়ির ব্যবস্থাও করা উচিত। তাঁর বক্তব্যে সংসদের ভেতরে টেবিল চাপড়ে সমর্থন জানান একাধিক সদস্য।

এ সময় গাড়ির বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে গত ৩১ মার্চ নির্বাচনী এলাকায় এমপিদের বসার জন্য আলাদা জায়গা বরাদ্দের দাবি তুলেছিলেন আতিকুর রহমান।

সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে সংসদ সদস্যদের একটি দাবি ছিল- উপজেলা পরিষদে গেলে তাঁদের বসার নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। এ সমস্যার সমাধানে কয়েক দিন আগে একজন সংসদ সদস্যের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও জানান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পরামর্শক্রমে জারি করা সরকারি আদেশ অনুযায়ী, প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবসহ সংসদ সদস্য ও মন্ত্রীদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, কক্ষটির নাম হবে ‘পরিদর্শন কক্ষ’। কারণ, সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দ দেওয়ার কোনো বিধান নেই। এসব কক্ষে বসে এমপিরা স্থানীয় প্রশাসনিক কার্যক্রম তদারকি, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করতে পারবেন। কোনো সংসদীয় আসনে একাধিক উপজেলা থাকলে সংশ্লিষ্ট সব উপজেলাতেই ওই সংসদ সদস্যের জন্য এ ধরনের কক্ষ থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শিক্ষক বরখাস্তে গভর্নিং বডির স্বেচ্ছাচারিতা বন্ধ, যুগান্তকারী রায় হাইকোর্টের

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার