শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়সয়াবিন তেল লিটারে বাড়লো ৪ টাকা

সয়াবিন তেল লিটারে বাড়লো ৪ টাকা

favicon
উপচার ডেস্ক :-
সয়াবিন তেল লিটারে বাড়লো ৪ টাকা
ছবি সংগ্রহীত

সয়াবিন তেল লিটারে ৪ টাকা বেড়ে ১৯৯ টাকা

সরকার আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দরে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার এখন ১৯৯ টাকা, যা আগের তুলনায় চার টাকা বেশি। খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে দাম লিটারপ্রতি দুই টাকা বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। অন্যদিকে পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এই সিদ্ধান্তের কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে প্রভাব ফেলেছে। এর ফলে বাজারে সরবরাহ চাপে পড়ায় দাম বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।

যদিও গত ১২ এপ্রিল সরকার বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ থাকার কথা জানিয়েছিল এবং ভোক্তাদের অযথা আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছিল, বাস্তবে বিভিন্ন ব্র্যান্ডের সরবরাহে ঘাটতির অভিযোগ উঠেছে।

বিশেষ করে রূপচাঁদা ও তীর ব্র্যান্ডের তেল কিছু এলাকায় কম পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। অন্যদিকে ফ্রেশসহ কিছু ব্র্যান্ড ও খোলা তেলের সরবরাহ তুলনামূলক স্বাভাবিক রয়েছে।

এর আগে এপ্রিলের শুরুতেই মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তখন সরকার তাৎক্ষণিকভাবে সম্মতি দেয়নি বরং অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়।

তবে সাম্প্রতিক পরিস্থিতি মূল্যায়ন করে শেষ পর্যন্ত সরকার দাম সমন্বয়ের পথে হাঁটল।

সয়াবিন তেল লিটারে বাড়লো ৪ টাকা
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩০ এপ্রিল ২০২৬
আরও খবর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শিক্ষক বরখাস্তে গভর্নিং বডির স্বেচ্ছাচারিতা বন্ধ, যুগান্তকারী রায় হাইকোর্টের

দৈনিক উপচার