শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশনাটোরে মাছ ব্যবসায়ী হত্যা: স্ত্রী-সন্তানের স্বীকারোক্তি

নাটোরে মাছ ব্যবসায়ী হত্যা: স্ত্রী-সন্তানের স্বীকারোক্তি

favicon
স্টাফ রিপোর্টার:-

নিহত মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম

নাটোরের সিংড়া উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্ত্রী শিউলি বেগম (৪০) ও সন্তান রয়েল (২০) এর সঙ্গে রফিকুল ইসলামের পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও উচ্চস্বরে কথা কাটাকাটির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে তিনি নিজ শয়নকক্ষ ত্যাগ করে পাশের একটি কক্ষে গিয়ে অবস্থান নেন।

পরদিন ভোরে নামাজের সময় স্বামীর কোনো সাড়া না পেয়ে স্ত্রী তাকে খুঁজতে গিয়ে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার পরপরই স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে স্ত্রী শিউলি বেগম ও সন্তানদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানায়, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৪ মে ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীর চারঘাটে ১৬ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা নাজিনা বেগম, সন্ধান চায় পরিবার

রাবির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসউদ: নিয়ম মানায় অপপ্রচার বনাম প্রশাসনিক স্বচ্ছতা

দৈনিক উপচার