শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত রাজশাহী নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগর উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ফুটপাত দখলমুক্তকরণ, নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন টেলিভিশন সাংবাদিক নেতারা। তারা নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম ও সম্ভাবনাকে আরও গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ.ম সাজু। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাবীদ অপু, জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার সাখাওয়াত হোসেন সাদী, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তব্য দিতে গিয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে আমিও আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই।”

তিনি বলেন, রাজশাহীর সামগ্রিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাসিক প্রশাসক আরও বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমি আশা করি, রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা ও নাগরিক সেবার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করবে।” তিনি এ সময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় সাংবাদিক নেতারা নগরীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরে রাসিক প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান। একইসঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে সভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৪ মে ২০২৬
আরও খবর
হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

দৈনিক উপচার