রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদহাদি হত্যার বিচারে সাত দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচারে সাত দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

favicon
উপচার ডেস্ক :-

শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত দেশীয় খুনিদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘ইনকিলাব মঞ্চ’। সংগঠনটি এ ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ ওসমান হাদির সমাধিস্থলের সামনের রাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত সরকার ওসমান হাদির বিচারের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারেনি। সরকার বারবার বলছে হত্যাকারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে-এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কি না, সেটা আমরা জানতে চাই।

ইনকিলাব মঞ্চ আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে দুটি বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য শুনতে চায়। আবদুল্লাহ আল জাবের বলেন, প্রথমত, জাতিসংঘের অধীনে একটি তদন্ত হওয়ার কথা ছিল। জাতিসংঘ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে নাকি তারা বারণ করে দিয়েছে-এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে হাদি হত্যায় ভারত ও বাংলাদেশের যোগসূত্র রয়েছে। সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কীভাবে এই খুনের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংগঠনটি জানায়, আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হাদি হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিতের সময়সীমা দিতে না পারে, তাহলে জনগণকে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এর সত্য-মিথ্যা উদঘাটন করা। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে পরাজিত প্রার্থীর কোনো কথা তারা আমলে নিচ্ছেন না।

ইনকিলাব মঞ্চের নেতা আরও বলেন, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা বা আলটিমেটাম দেব না। এখন আলটিমেটাম ও দফা সরকার দেবে। তিনি জানান, প্রয়োজনে ইনকিলাব মঞ্চ চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৫ জুন ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

দৈনিক উপচার