বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদহাসনাত সরকারের অংশ না
পররাষ্ট্র উপদেষ্টা

হাসনাত সরকারের অংশ না

‘সেভেন সিস্টার্স’ নিয়ে তার বক্তব্য অবান্তর
favicon
উপচার ডেস্ক :-
হাসনাত সরকারের অংশ না
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যকে অবান্তর ও ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেন। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের দেওয়া উপদেশকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন তিনি।

গত মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, ভারত যদি বাংলাদেশের খুনিদের আশ্রয় দেয়, তবে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে আলাদা করে দেবে। এই বক্তব্যের প্রেক্ষিতে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “হাসনাত আবদুল্লাহ সরকারের কোনো অংশ নন। সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে হলে তা আমি অথবা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হতো। তাই তার এই ব্যক্তিগত বক্তব্যকে সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করা অবান্তর।”

ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের টানাপোড়েন স্বীকার করে উপদেষ্টা বলেন, “শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা অস্বস্তি রয়েছে। আমরা একটি সম্মানজনক ও ভালো সম্পর্ক গড়তে চাই, তবে এটি একতরফা সম্ভব নয়; দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে।” দ্বিপাক্ষিক ইস্যুতে দুই দেশের হাইকমিশনারদের তলব করার বিষয়টি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের নির্বাচন কেমন হবে তা নিয়ে প্রতিবেশীদের উপদেশের প্রয়োজন নেই। গত ১৫ বছর যখন দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে, তখন তারা একটি শব্দও উচ্চারণ করেনি। এখন আমরা যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করছি, তখন তাদের এই ‘নসিহত’ অগ্রহণযোগ্য। আমরা জানি আমাদের কী করতে হবে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায় যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, যা গত দেড় দশকে অনুপস্থিত ছিল।

হাসনাত সরকারের অংশ না
পররাষ্ট্র উপদেষ্টা
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার