শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

রাজশাহীতে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

favicon
স্টাফ রিপোর্টার :-

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় দেবনাথ নামে এই সাংবাদিক এই রাস্তাদিয়ে যাবার সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি দুই হাত, পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

অভিযোগ রয়েছে, হামলার সময় দুর্বৃত্তরা তার ঘাড়ে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশের সঙ্গে তন্ময় দেবনাথের পেশাগত বিরোধ চলছিল। হামলার পেছনে এসব বিষয় কোনোভাবে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

আহত সাংবাদিক তন্ময় দেবনাথকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিয়ে রাত্রি তিনটার সময় বাসায় ফিরে গেছেন।

এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৫ জুন ২০২৬
আরও খবর
হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

দৈনিক উপচার