শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীবিদেশি পর্যটক হেনস্তা মামলায় প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

বিদেশি পর্যটক হেনস্তা মামলায় প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

জেলহাজতে প্রেরণ
favicon
নাটোর প্রতিনিধি :

রাজশাহীর কয়েকজন কথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আকাশ (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ৯টার দিকে লালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ রাজশাহী নগরের ভদ্রা বস্তির বাসিন্দা মো. সেলিমের ছেলে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে লালপুরের গ্রিন ভ্যালি পার্কে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি টিকটক পরিচিত এক ব্যক্তির উদ্যোগে পার্কের মাঠ ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছিল। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় একদল টিকটকার তাদের গতিরোধ করে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে পার্ক কর্তৃপক্ষের লোকজন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। তিনি বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৬ জুন ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

দৈনিক উপচার