শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান

favicon
উপচার ডেস্ক :-

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে আরও জোরালো বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক (ECOSOC) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা নারী ও কিশোরীদের সহায়তায় চলমান অর্থায়ন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান।

অনুষ্ঠানের ফাঁকে তিনি ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৯ জুন ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

দৈনিক উপচার