শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১

favicon
ফয়সাল আজম অপু :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা-বটতলা গ্রামে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এই বর্বর ও সহিংস সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যাক্তি মূসরিভূজা-বটতলা গ্রামের ইয়াসিন আলির ছেলে আসাদুল (৪৮)।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) উপজেলার বটতলা গ্রামে পূর্ব শত্রুতা কিংবা অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। 

সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে। 

এ ঘটনায় ১ জন নিহত হওয়ার পাশাপাশি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর পুরো বটতলা ও মুশরীভূজা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। 

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। 

এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান ওসি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৯ জুন ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

দৈনিক উপচার