বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে কারুশ্রী জুয়েলার্সে চুরি-ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহীতে কারুশ্রী জুয়েলার্সে চুরি-ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ

অনির্দিষ্টকালের জন্য স্বর্ণের দোকান বন্ধের ঘোষণা
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে সংঘটিত চুরি/ডাকাতির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), রাজশাহী জেলা শাখা।

রোববার (২১ জুন) সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার জিরো পয়েন্টে বাজুস রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন স্বর্ণ ব্যবসায়ী অংশ নেন। কর্মসূচি চলাকালে এক পাশের সড়ক সাময়িকভাবে বন্ধ থাকায় এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম সুইট, সহ-সভাপতি রনি চন্দ্র মণ্ডল, মো. ইসলাম ও মো. মিরাজুল, সহ-সম্পাদক নাজিরুল ইসলাম মিঠু, বাজুসের সদস্য ও কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার এবং ব্যবসায়ী ঐক্যজোট রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফরিদ মামুন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কারুশ্রী জুয়েলার্সে স্বর্ণ চুরির ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এ ঘটনায় প্রশাসনের ধীরগতির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তারা অবিলম্বে দোষীদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

বক্তারা বলেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আন্তরিকভাবে উদ্যোগ নিলে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব। তাই এ ঘটনায় প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী শহরের সকল স্বর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি প্রশাসন যদি চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ হয়, তাহলে সকল ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি শেষ হয়। একই ধরনের কর্মসূচি আগামীকালও একই স্থানে পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২১ জুন ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার