বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

আবেদনকারীদের উপচে পড়া ভিড়
favicon
স্টাফ রিপোর্টার :-
ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট (পর্যটন) ভিসা আবেদন পুনরায় চালু হওয়ায় রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আবেদনকারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার (২৯ জুন) সকাল থেকেই নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত আইভ্যাক কেন্দ্রের সামনে শত শত ভিসাপ্রার্থীকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দেওয়ার অপেক্ষা করতে দেখা যায়।

সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির সামনে দুই শতাধিক আবেদনকারী সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। তাদের অনেকেই জানান, সিরিয়াল নিশ্চিত করতে সকাল সাতটার আগেই তারা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। ভোরের দিকে ভিড় আরও বেশি ছিল বলেও জানান তারা।

ভিসাপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসা, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ধর্মীয় ভ্রমণ এবং পর্যটনের উদ্দেশ্যে ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। দীর্ঘদিন ধরে পর্যটন ভিসা বন্ধ থাকায় অনেকের ভ্রমণ পরিকল্পনা স্থগিত ছিল। ভিসা আবেদন পুনরায় শুরু হওয়ায় একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ আবেদন করতে আসায় কেন্দ্রটিতে চাপ বেড়েছে।

আবেদনকারীরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও আবেদন গ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করছেন। একই সঙ্গে কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র-ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্ধারিত তারিখ ও সময়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট এবং ছবি সঠিক থাকলে আবেদন গ্রহণ করা হচ্ছে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ কাগজপত্র থাকলে আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালু হওয়ায় আগামী কয়েক দিন রাজশাহী আইভ্যাকে আবেদনকারীদের চাপ আরও বাড়তে পারে। তাই ভিসাপ্রার্থীদের নির্ধারিত সময় মেনে এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত রেখে কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৯ জুন ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার