রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদভোট গণনায় অনিয়ম বরদাশত নয়

ভোট গণনায় অনিয়ম বরদাশত নয়

রাজশাহীর সমাবেশে সারজিস আলমের সতর্কবার্তা
favicon
স্টাফ রিপোর্টার :
ভোট গণনায় অনিয়ম বরদাশত নয়

রাজশাহী: আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি ভোট গণনায় অনিয়ম বা কারচুপির চেষ্টা করেন, তবে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে।

শুক্রবার (রাত) রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল।

বক্তব্যে সারজিস আলম বলেন, “আজ আমার পাওয়ার আছে, তাই হয়তো কাজ করে নিতে পারছি। কিন্তু যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন কেউ দুই পয়সার মূল্যও দেবে না। তাই ব্যক্তি নয়, আমাদের পুরো সিস্টেমের পরিবর্তন করতে হবে। পাশাপাশি পরিবর্তন আনতে হবে মানুষের মানসিকতা ও রাজনৈতিক সংস্কৃতিতে।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি অভিযোগ করে বলেন, অতীতে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হয়েছিল। তিনি বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি মনে করে ভোট গণনায় এদিক-ওদিক করবে, তাহলে আমরা বলে দিচ্ছি—যে হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।”

তার এই বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ মুখর করে তোলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও সিটি মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী।

এর আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নগরের আলুপট্টি মোড় থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা আগামী স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক পরিবর্তনের নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন।

ভোট গণনায় অনিয়ম বরদাশত নয়
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১১ জুলাই ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

দৈনিক উপচার