শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদডিএমসি ডে-২০২৬: উদ্বোধনে প্রধানমন্ত্রী, উচ্ছ্বাসে শিক্ষার্থীরা

ডিএমসি ডে-২০২৬: উদ্বোধনে প্রধানমন্ত্রী, উচ্ছ্বাসে শিক্ষার্থীরা

favicon
উপচার ডেস্ক :-

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার দিকে তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

দীর্ঘদিন পর নিজ ক্যাম্পাসে ফিরে ডা. জুবাইদা রহমানকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন বর্তমান শিক্ষার্থীরা। অনেকে তার সঙ্গে সেলফি ও স্মৃতিচারণে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

এরপর প্রধানমন্ত্রী ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সকালে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসেন। তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১১ জুলাই ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

দৈনিক উপচার