শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চিড়িয়াখানা উন্নয়নের ঘোষণা

রাজশাহীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চিড়িয়াখানা উন্নয়নের ঘোষণা

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সোমবার সকালে চিড়িয়াখানা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীকে চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, দর্শনার্থীদের জন্য স্থাপিত রাইড, অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখান রাসিক প্রশাসক। পাশাপাশি চিড়িয়াখানার বর্তমান অবস্থা, উন্নয়নের সম্ভাবনা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করতেই এ পরিদর্শন। তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে। ওই দলের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে দেশের অন্যতম আকর্ষণীয় বিনোদন ও পর্যটনকেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, সৌন্দর্যবর্ধন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, রাজশাহী নগরীর উন্নয়নে চলমান কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৩ জুলাই ২০২৬
আরও খবর
হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

দৈনিক উপচার