শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ‘শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের শিশুর মতো যত্ন নিতে হবে’

‘শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের শিশুর মতো যত্ন নিতে হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান
favicon
উপচার ডেস্ক :-

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং প্রতিটি গাছের শিশুর মতো পরিচর্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি শিশুকে যেমন স্নেহ-ভালোবাসা ও যত্নে বড় করে তোলা হয়, তেমনি একটি চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে তা বিশুদ্ধ অক্সিজেন, ছায়া এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে আবহাওয়ার স্বাভাবিক চিত্র বদলে যাচ্ছে। শীতের তীব্রতা কমে যাচ্ছে, অন্যদিকে গরমের প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বনাঞ্চল বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

সরকারপ্রধান জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখনন ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে উদ্বোধনের দিন নবখননকৃত খালের দুই পাড়ে প্রায় আড়াই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। খাল, নদী ও জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যার ফলে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৩ জুলাই ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

দৈনিক উপচার