বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মনোভাব আরও সুদৃঢ় করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় পুলিশ লাইন্স মাঠে এক আনন্দমুখর পরিবেশে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আ.ন. ম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, পুলিশ লাইন্স আরআই মোঃ আমিনুল ইসলাম, ডিবির ওসি মো. ওবাইদুল হক, টিআই-১ মো. শফিকুল আলম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসএম নুরুল কাদির সৈকতসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

টুর্নামেন্টে জেলা পুলিশের মোট ৭টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো— পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন্স, সদর মডেল থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থানা, নাচোল থানা এবং ভোলাহাট থানা।

উদ্বোধনী খেলায় পুলিশ সুপার কার্যালয় দল মুখোমুখি হয় শিবগঞ্জ থানা দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচের প্রথমার্ধে ২ গোল ও ২য়ার্ধে ১ গোলে পুলিশ সুপার কার্যালয় দল শিবগঞ্জ থানা দলকে ৩-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের সুস্থ, কর্মচঞ্চল ও উদ্যমী রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন জেলা পুলিশের সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার টুর্নামেন্টটি সুষ্ঠু, প্রতিযোগিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

দৈনিক উপচার