বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীলুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দিলেন রাসিক প্রশাসক

লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দিলেন রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে রেস প্রকল্পের আওতায় হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। সবুজ নগরীকে আরও সবুজ করতে নগরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি নগরবাসীকে প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, রাজশাহীসহ সারাদেশে তীব্র তাপদাহ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান, অস্বাস্থ্যকর পানীয় পরিহার, তীব্র গরমে ছাতা ও টুপি ব্যবহার, দুপুরের প্রচণ্ড রোদে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার অভ্যাস করতে হবে।

তিনি আরও বলেন, হিটওয়েভ মোকাবিলায় শিক্ষার্থীদের দেওয়া প্রশিক্ষণ নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের সচেতন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহীকে ভবিষ্যতে আরও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে রেস প্রকল্পের আওতায় তীব্র গরমে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাপ-লুডু খেলার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং হিটওয়েভ সচেতনতামূলক বার্তাসংবলিত হাতপাখা বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বিদ্যালয়টিকে একটি ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৯ জুলাই ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

দৈনিক উপচার