বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদআইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাপ্তরিক কাজ পর্যালোচনায় রাজপাড়া থানায় কমিশনার ফয়েজুল কবির

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাপ্তরিক কাজ পর্যালোচনায় রাজপাড়া থানায় কমিশনার ফয়েজুল কবির

favicon
মোঃ সুরুজ আলী :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজপাড়া থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার প্রশাসনিক কার্যক্রম, রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক সেবার মান পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় পুলিশ কমিশনার থানায় সংরক্ষিত বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র আইন, বিধি ও পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পরীক্ষা করেন। কোথাও কোনো ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বোয়ালিয়া ক্রাইম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ বোয়ালিয়া ক্রাইম ডিভিশন ও রাজপাড়া থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

সভায় তিনি কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনআস্থা বৃদ্ধিতে সকলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পুলিশ কমিশনার বলেন, একটি থানার সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থাপনা ও আইনানুগ রেকর্ড সংরক্ষণ কার্যকর পুলিশিংয়ের অন্যতম ভিত্তি। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলেও তিনি কর্মকর্তাদের সতর্ক করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২১ জুলাই ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার