মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদচারঘাটে আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে তরুণীকে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

চারঘাটে আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে তরুণীকে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় একটি মসজিদে আরবি শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) দুপুরে চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শ্রীখণ্ডী গ্রামের ওই তরুণী স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের এক যুবক তাকে কিছু দেখানোর কথা বলে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দুই যুবক অবস্থান করছিল। পরে তিনজন মিলে তাকে পার্শ্ববর্তী একটি নির্জন পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্ত করা হয়েছে শ্রীখণ্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমানকে (১৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী তরুণীর কিছুদিন আগে বাল্যবিবাহ হয়েছিল। তার স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় তিনি বর্তমানে মায়ের সঙ্গে শ্রীখণ্ডী গ্রামে বসবাস করছিলেন।

ঘটনার পর তরুণী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে বুধবার সকালে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মা চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি গ্রহণ করে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন,সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

শাহিনুর রহমান সুজন 

চারঘাট, রাজশাহী 

২২ জুলাই ২০২৬

০১৭৪৩-৫৪৬৬২৫

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ জুলাই ২০২৬
আরও খবর
পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল কালাম আযাদের বিলম্বিত আপিল গ্রহণযোগ্য কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্র থেকে কয়েক বিলিয়ন ডলারে বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

দৈনিক উপচার