বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহী১ কোটি ৫০ লাখ টাকার হেরোইন জব্দ

১ কোটি ৫০ লাখ টাকার হেরোইন জব্দ

মূল হোতার খোঁজে ডিএনসি
favicon
মো: নুরে ইসলাম মিলন:
১ কোটি ৫০ লাখ টাকার হেরোইন জব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ মো. ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে হেরোইন চালানের সঙ্গে জড়িত মূল হোতা ও পুরো সরবরাহ চক্রকে শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি বিশেষ দল সারইল এলাকায় অবস্থান নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ বাসে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সারির মাঝের আসনে বসা যাত্রী ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি অ্যাশ রঙের স্কুলব্যাগ তল্লাশি করে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ দশমিক ৫ কেজি বাদামি রঙের গুঁড়া হেরোইন পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার ইকবাল হাসান রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শুধু চালান বহনকারীকে গ্রেপ্তার করেই অভিযান শেষ হচ্ছে না। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ এবং আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হেরোইন চালানের নেপথ্যে থাকা মূল হোতা, অর্থদাতা ও সরবরাহ চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কারণেই মামলা দায়েরে কিছুটা সময় লেগেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

১ কোটি ৫০ লাখ টাকার হেরোইন জব্দ
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ জুলাই ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার