বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় মামলা দায়ের

রাজশাহীতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় মামলা দায়ের

favicon
স্টাফ রিপোর্টার :-

ছবিতে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) ও লিমন ইসলাম (২২)।
রাজশাহীর চারঘাটে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

বুধবার (২২ জুলাই) চারঘাট মডেল থানায় এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ওই নববধূ মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন যুবক তার গতিরোধ করে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানান। তিনি অভিযোগ করেন, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান (১৬) এ ঘটনার সঙ্গে জড়িত।

মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পর বুধবার সকালে তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ জুলাই ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার