বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে নির্মাণ হচ্ছে আধুনিক ইনডোর স্টেডিয়াম

রাজশাহীতে নির্মাণ হচ্ছে আধুনিক ইনডোর স্টেডিয়াম

ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মিনু
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন সংযোজন হিসেবে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ইনডোর স্টেডিয়াম। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে গ্রহণ করা এ প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নগরীর বোয়ালিয়া ক্লাব সংলগ্ন নির্ধারিত স্থানে রাজশাহী ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রকল্পটির বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা জানান, আধুনিক এই ইনডোর স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে নগরীতে ইনডোর খেলাধুলার জন্য একটি উন্নত ও আন্তর্জাতিক মানের পরিবেশ তৈরি হবে।

প্রকল্পের আওতায় নির্মিতব্য স্টেডিয়ামে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে। এর মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অনুশীলন ও প্রতিযোগিতার জন্য একটি আধুনিক ক্রীড়া অবকাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই ক্রীড়া স্থাপনা বাস্তবায়িত হলে রাজশাহীর ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৫ জুলাই ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার