বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীশ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব

শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব

প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে কর্মক্ষেত্রে দুর্ঘটনাকবলিত ও অস্বচ্ছল ইমারত নির্মাণ শ্রমিকদের মাঝে কল্যাণ তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।

ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অবকাঠামো নির্মাণে ইমারত শ্রমিকদের অবদান অনস্বীকার্য। ঝুঁকিপূর্ণ এই পেশার শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো বিপদে তাদের পাশে দাঁড়ানো সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এবং অর্থ সম্পাদক মোঃ মুকুল। বক্তারা শ্রমিকদের পেশাগত সুরক্ষা, ন্যায্য মজুরি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি মালিক পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, ইনসাব সবসময় দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তাদের আপৎকালীন সময়ে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় শ্রমিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জেলার অসহায় ও দুস্থ শ্রমিকদের হাতে কল্যাণ তহবিলের অনুদানের চেক তুলে দেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৩ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার