বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীপ্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর
favicon
বগুড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রকাশের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলার সূত্র ধরে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে জাতীয় নাগরিক পার্টির একটি পথসভায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির তৎকালীন যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি বিতর্কিত ও অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সমালোচনার মুখে তানভীর পরবর্তীতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তবে ততক্ষণে উক্ত বিতর্কিত পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাৎক্ষণিকভাবে তাঁকে দলের পদ থেকে অব্যাহতি প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে ঢাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৫ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার