বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করলেন প্রশাসনের শীর্ষ কর্তারা

রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করলেন প্রশাসনের শীর্ষ কর্তারা

favicon
স্টাফ রিপোর্টার :-

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬'। এই ঐতিহাসিক দিনটির তাৎপর্যকে সামনে রেখে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীরের মতো শহীদ হওয়া সাকিব আনজুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে সশরীরে উপস্থিত হয়ে শহীদ সাকিব আনজুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং শহീদের বাবা মো. মাইনুল হক। 

প্রিয় সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে পিতা ও শোকার্ত মানুষের এই উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।  

কবর জিয়ারত শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদ সাকিব আনজুমসহ সব শহীদের আত্মত্যাগের স্মরণে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল ইসলাম। 

এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের প্রার্থনা করা হয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৫ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার