শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীমেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ

favicon
স্টাফ রিপোর্টার :-

"শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।" রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে রোধে কোনো ধরনের আপস না করে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চারঘাটের হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে ২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ১৬৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয় স্থানীয় সংসদ সদস্যকে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা সাইফুল ইসলাম, শিক্ষক এমদাদুল হক, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, হেলাল উদ্দিন রিয়াল, আমজাদ খান, আব্দুল কাদের ও মহিলা নেত্রী শাপলা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

বৃত্তি বিতরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ পদ্মার দুর্গম চর এলাকা চকরাজাপুর ইউনিয়নে যান। সেখানে তিনি ইউনিয়নের আড়াইশ' হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৫ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার