বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীতানোরে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়ম

তানোরে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়ম

ইউএনওর অপসারন দাবিতে মানববন্ধন
favicon
মনিরুজ্জামান মনি তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগেউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের  অপসারণ দাবি করেছে বিএনপির একাংশ।

একই সঙ্গে প্রকাশিত নিয়োগ তালিকা বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

সোমবার (১০আগস্ট) সকাল ১১টার দিকে তানোরে   উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ইউএনওর বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার  ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য ৯৬ জন তথ্য সংগ্রহকারী ও ৯জন সুপারভাইজারের তালিকা প্রকাশ করা হয়।

প্রতিবাদ সমাবেশে  উপজেলা যুবদলের যগ্ন আহবায়ক মাহাফুজুর রহমান রিমন বলেন, ‘নীতিমালা অনুসরণ না করে একটি পক্ষের সুপারিশের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হানুল হক বলেন,  প্রশাসনিক দায়িত্বে থেকে দলীয় পক্ষপাতিত্ব বন্ধ না করলে এ বিষয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম বলেন,আমরা কিছুদিন আগে ইউএনওর সঙ্গে দেখা করে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রকাশিত তালিকায় অযোগ্য ব্যক্তি, ছাত্রলীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ তালিকা বাতিল না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন,তানোর উপজেলা জিয়া মঞ্চ আহবায়ক রাসেল আহম্মেদ, সদস্য সচিব এ এস এম কিবরিয়া( প্রিন্স),কামারগাঁ ইউপির যুবদলের ওয়ার্ড সম্পাদক শাহাদাৎ হোসেন সাগরসহ আরো অনেক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন   ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তবে কারও নিয়োগে কোনো অসংগতি পাওয়া গেলে তাকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য প্রার্থী নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১০ আগস্ট ২০২৬
আরও খবর
জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

রাজশাহীর চারঘাটে ১৬ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা নাজিনা বেগম, সন্ধান চায় পরিবার

দৈনিক উপচার