বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদষড়যন্ত্র রুখতে সব দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান বিএনপির

ষড়যন্ত্র রুখতে সব দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান বিএনপির

favicon
উপচার ডেস্ক :-

ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা মোকাবিলায় নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, গণতন্ত্র ও জাতীয় নির্বাচন রক্ষায় আবারও ঐক্য গড়ে তোলার সময় এসেছে। শুক্রবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার ঘটনায় বিএনপি গভীর শোক প্রকাশ করছে এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। বিএনপি আরও জানায়, এই মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি দৈনিক পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। দলটি এসব হামলাকে ঘৃণ্য ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, একটি মহল পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে। এতে সরকারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, এসব ঘটনা আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে অনিশ্চিত করার গভীর ষড়যন্ত্রের অংশ। তাই শান্তিকামী জনগণের স্বার্থে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে যেভাবে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচনের পথ তৈরি করা হয়েছিল, সেই ঐক্যের ধারাবাহিকতাতেই আবার সবাইকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে বিএনপি।

ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা মোকাবিলায় নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, গণতন্ত্র ও জাতীয় নির্বাচন রক্ষায় আবারও ঐক্য গড়ে তোলার সময় এসেছে।

শুক্রবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার ঘটনায় বিএনপি গভীর শোক প্রকাশ করছে এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে।

বিএনপি আরও জানায়, এই মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি দৈনিক পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। দলটি এসব হামলাকে ঘৃণ্য ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, একটি মহল পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে। এতে সরকারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, এসব ঘটনা আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে অনিশ্চিত করার গভীর ষড়যন্ত্রের অংশ। তাই শান্তিকামী জনগণের স্বার্থে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে যেভাবে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচনের পথ তৈরি করা হয়েছিল, সেই ঐক্যের ধারাবাহিকতাতেই আবার সবাইকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে বিএনপি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার