বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীনামজারি করে দেওয়ার কথা বলে রাজশাহীতে ডেকে নেওয়ার কল রেকর্ড ফাঁস

নামজারি করে দেওয়ার কথা বলে রাজশাহীতে ডেকে নেওয়ার কল রেকর্ড ফাঁস

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে চাহিদামতো ঘুষ না দেওয়ায় নামজারির অনুমোদন পাওয়ার দীর্ঘ ৪৩ দিন পর তা একতরফাভাবে বাতিল করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সেবাগ্রহীতা প্রতিকার চেয়ে গত ২ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি, ক্ষমতার অপব্যবহার এবং সেবাগ্রহীতাকে হুমকির অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী ওই সেবাগ্রহীতার নাম মো. সাকিল আহমেদ (২৫)। তিনি তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার বাবুল হোসেনের ছেলে। যার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে, তিনি তানোর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ (সজীব)।

লিখিত অভিযোগের বিবরণ অনুযায়ী, পারিবারিক জমির নামজারি বা ই-মিউটেশন সম্পন্ন করার জন্য সাকিল আহমেদ তানোর ইউনিয়ন ভূমি কার্যালয়ে সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মৌখিকভাবে নামজারির আবেদন ও সংশ্লিষ্ট আদালতের নথিপত্র প্রদর্শনের পর বিভিন্ন জটিলতার কথা বলে তানভীর আহমেদ সাকিলের কাছে আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন। সাকিল সেই ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে ভূমি কর্মকর্তা তার ফাইলে বিভিন্ন ত্রুটির অজুহাত দেখিয়ে আবেদনটি ঝুলিয়ে রাখেন। পরবর্তীতে কোনো উপায়ন্তর না পেয়ে সাকিল বাধ্য হয়ে অভিযুক্ত তানভীরকে ৫০ হাজার টাকা প্রদান করেন। এই অর্থ লেনদেনের পর তানভীর নামজারির ইতিবাচক প্রস্তাব দাখিল করলে গত ৭ এপ্রিল উপজেলা ভূমি কার্যালয় থেকে তিন একর আট শতকের বেশি জমির নামজারি আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী ডিসিআর বাDuplicate Carbon Receipt ফি পরিশোধ করার পর অনলাইন থেকে প্রস্তাবিত খতিয়ানও সংগ্রহ করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, নামজারি মঞ্জুর হওয়ার পর ইউনিয়ন ভূমি কার্যালয়ে হোল্ডিং বা কর হিসাব খুলে অনলাইন দাখিলা সংগ্রহ করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সাকিলের কাছে আরও পাঁচ হাজার টাকা উৎকোচ দাবি করেন। সেই ঘুষের টাকা প্রদানে অপারগতা প্রকাশ করলে ‘ইন্টারনেট নেই’ বলে নানা টালবাহানা শুরু করেন ওই কর্মকর্তা। অফিসে প্রায় পাঁচ ঘণ্টা বসিয়ে রাখার পর তিনি অনলাইনে হোল্ডিংয়ে দাখিলা জমা করলেও যাওয়ার সময় সাকিলকে ‘এমন কাজ করব সারা জীবন পস্তাইবা’ বলে প্রকাশ্য হুমকি দেন।

এই ঘটনার কয়েক দিন পর ওয়ারিশরা অনলাইনে হোল্ডিং চেক করতে গিয়ে দেখতে পান সংশ্লিষ্ট খতিয়ানে কোনো জমি নেই। পরবর্তীতে প্রস্তাবিত খতিয়ান অনলাইনে যাচাই করে তাঁরা জানতে পারেন যে, গত ৭ এপ্রিল মঞ্জুর হওয়া বৈধ নামজারিটি গত ২০ মে আকস্মিকভাবে বাতিল করে দেওয়া হয়েছে। অথচ এই বাতিলের প্রক্রিয়ায় ভুক্তভোগী পরিবারকে কোনো ধরনের আইনি নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, সে সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান অভিযুক্ত ভূমি কর্মকর্তা তানভীর আহমেদের দ্বারা প্রভাবিত হয়েই এই নামজারিটি বাতিল করেছেন।

ভুক্তভোগী সাকিল এই অনিয়মের প্রতিকার চাইতে ইউএনও নাঈমা খানের কার্যালয়ে গেলে তিনি ঘটনাটিকে ‘ভুলক্রমে আপনার নামজারি বাতিল হয়ে গেছে’ বলে এড়িয়ে যান এবং নতুন করে নামজারির আবেদন করার পরামর্শ দেন। এই ঘটনার ঠিক পরের দিনই অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সাকিলকে ফোন করেন। সেই মুঠোফোন আলাপের সংরক্ষিত কল রেকর্ডে তানভীরকে বলতে শোনা যায়, ‘আমি তোমার খারিজ নষ্ট করেছি, আমিই ঠিক করে দিব। রাজশাহীতে এসো আমি নিজেই সব ঠিক করে দেব।’

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ প্রথম আলোকে জানান, তিনি কারও কাছ থেকে কোনো ধরনের ঘুষ নেননি। বরং তাকে ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। তার দাবি, নিয়ম অনুযায়ী খারিজ বা নামজারি বাতিল হতেই পারে। আবার নামজারি করে দেওয়ার জন্য রাজশাহীতে দেখা করতে বলার কল রেকর্ডের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, মিস কেসের বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তানোরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান প্রথম আলোকে জানান, যাঁদের নামজারি বাতিল করা হয়েছে, তাঁরা ইতোমধ্যে আপিল করেছেন। বর্তমানে আপিল প্রক্রিয়া চলমান থাকায় এই মুহূর্তে তাঁর দাপ্তরিকভাবে আর কিছু করার নেই। তবে নিরপেক্ষ নিষ্পত্তির জন্য দুই পক্ষকে নিয়ে শুনানির একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৫ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীর চারঘাটে ১৬ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা নাজিনা বেগম, সন্ধান চায় পরিবার

রাবির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসউদ: নিয়ম মানায় অপপ্রচার বনাম প্রশাসনিক স্বচ্ছতা

পুঠিয়ায় দিনদুপুরে প্রবাসী ও দুই শিক্ষকের বাড়িতে চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সীমান্ত পেরিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করল বিজিবি-১ ব্যাটালিয়ন

মোহনপুরে মাদরাসা সুপারের আপত্তিকর ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ

বাগমারায় রান্নাঘরের দেয়াল ধসে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

গোদাগাড়ীতে ওয়াকফ এস্টেটের চেক জালিয়াতি: সদস্য সচিব শাহীন গ্রেপ্তার

রাজশাহীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

দৈনিক উপচার