বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদহাসপাতালে স্থানান্তরিত হচ্ছেন ইমরান খান
সুপ্রিম কোর্টের নির্দেশ

হাসপাতালে স্থানান্তরিত হচ্ছেন ইমরান খান

favicon
আন্তর্জাতিক ডেস্ক :
হাসপাতালে স্থানান্তরিত হচ্ছেন ইমরান খান

পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বিশেষ বেঞ্চ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে দ্রুত কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। পিটিআইয়ের মুখপাত্র নাঈম হায়দার পানজুথার তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে রাজধানীর শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং তিনি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকবেন। আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের চিকিৎসা প্রতিবেদনে ইমরান খানের গুরুতর অসুস্থতার উপসর্গ প্রকাশের পর আদালত এই যুগান্তকারী রায় প্রদান করে। আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, যেকোনো বন্দীর মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার একটি মৌলিক মানবাধিকার।

এর আগে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এবং তার সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞার বিষয়গুলো চ্যালেঞ্জ করে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা এবং ইমরান খানের বোন উজমা খান আদালতে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে শীর্ষ আদালত এই নির্দেশনা দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল এবং ডা. উজমা খানকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া তার চিকিৎসায় যাবতীয় ব্যয় তার পরিবার বহন করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে সাবেক এই প্রধানমন্ত্রীর সর্বশেষ চিকিৎসার মেডিকেল রিপোর্ট আদালতে উপস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে স্থানান্তরিত হচ্ছেন ইমরান খান
সুপ্রিম কোর্টের নির্দেশ
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৮ আগস্ট ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার