বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীশিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত
শিবগঞ্জে শোকের মাতম

শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত

favicon
ফয়সাল আজম অপু,নিজস্ব প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ তারিখে ভোরে মুসলিমপুর এলাকায় এবং দুপুরে কানসাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে। একই দিনে সংঘটিত এই জোড়া দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবুল হায়াত, সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান, শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী এবং জাফর আলীর ছেলে জাবের আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে কানসাট এলাকায় ট্রাকে শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন আবুল হায়াত ও হাবিবুর রহমান। পথিমধ্যে শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের মুসলিমপুর এলাকায় পৌঁছালে তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নির্মাণাধীন একটি কালভার্টে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত আবুল হায়াত ট্রাকের হেলপার এবং হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরের দিকে শিবগঞ্জের কানসাট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই আসাদ আলী নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ভোরের দুর্ঘটনায় নিহত আবুল হায়াত ও হাবিবুর রহমানের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দুপুরের দুর্ঘটনায় নিহত অপর দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এক দিনে ঘটে যাওয়া এই পৃথক দুটি দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৮ আগস্ট ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

দৈনিক উপচার