বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীর টেকসই নগর উন্নয়নে জিআইজেড-এর সহযোগিতার আশ্বাস
রাসিক প্রশাসকের বৈঠক

রাজশাহীর টেকসই নগর উন্নয়নে জিআইজেড-এর সহযোগিতার আশ্বাস

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড (GIZ)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের নিজস্ব দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। অন্যদিকে, জিআইজেড-এর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রজেক্টের হেড কাথারিনা মানেফে (Katharina Maneffe)।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সার্বিক টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, বনায়ন সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনার নানা দিক নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে জার্মানির প্রযুক্তিগত সহযোগিতা, পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন।

বৈঠকে জিআইজেড প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থাটির ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি নান্দনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগরী হিসেবে রূপান্তর করতে সিটি কর্পোরেশন বিভিন্ন যুগোপযোগী কার্যক্রম পরিচালনা করে আসছে। নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতা, আধুনিক কারিগরি সহায়তা এবং অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রাজশাহীর বাস্তবসম্মত চাহিদা ও পরিবেশগত দিক বিবেচনা করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও অধিকতর কার্যকর ও দীর্ঘস্থায়ী উদ্যোগ গ্রহণের জোরালো আশাবাদ ব্যক্ত করেন তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৮ আগস্ট ২০২৬
আরও খবর
সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল কালাম আযাদের বিলম্বিত আপিল গ্রহণযোগ্য কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

দৈনিক উপচার