বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীথিম ওমর প্লাজায় বিএসটিআইয়ের অভিযান

থিম ওমর প্লাজায় বিএসটিআইয়ের অভিযান

৫ তলা মার্কেটে দুই কসমেটিকস দোকানকে জরিমানা
favicon
স্টাফ রিপোর্টার :
থিম ওমর প্লাজায় বিএসটিআইয়ের অভিযান

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন বা বৈধ ছাড়পত্র ছাড়াই প্রসাধনী বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ব্যস্ততম নিউ মার্কেটসংলগ্ন থিম ওমর প্লাজা মার্কেটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন কসমেটিকস মজুত ও বিক্রির দায়ে ‘কুইন্স পার্ক’ এবং ‘কেসি বাজার’ নামের দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটিতে দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ ছাড়পত্র বা মানসনদ ছাড়াই বিদেশি ও দেশীয় নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম ও স্কিন পাউডারসহ বিভিন্ন ধরনের প্রসাধনী বিক্রি ও সরবরাহ করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ প্রসাধনী বাজারে ছড়ানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বিএসটিআই আইনের আওতায় এই শাস্তি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে আইনগত সহায়তা প্রদান করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল সক্রিয়ভাবে অংশ নেয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং বাজারে মানসম্মত পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে বিএসটিআই ও জেলা প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

থিম ওমর প্লাজায় বিএসটিআইয়ের অভিযান
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২১ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার