বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদতারুণ্যের শক্তিতে দেশ বদলের আহ্বান
রাজশাহীতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

তারুণ্যের শক্তিতে দেশ বদলের আহ্বান

favicon
মো: নুরে ইসলাম মিলন:-
তারুণ্যের শক্তিতে দেশ বদলের আহ্বান
রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা ও প্রদর্শনী। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, জুলাই গণ-আন্দোলনের যোদ্ধা ও আহত তরুণরা এখন সমাজের মূলধারায় যুক্ত হতে আগ্রহী। সরকার তাদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আর্থিক সহায়তার সুযোগ সৃষ্টি করেছে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হলে জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, তরুণদের দক্ষ করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রধান শর্ত। সরকারি টেকনিক্যাল ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলো তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে ক্ষুদ্রঋণসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্যভিত্তিক আলোচনা ও সচেতনতামূলক প্রদর্শনী তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও উন্নয়নমুখী মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার