বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীনওগাঁয় মাদক মামলার সাক্ষীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল জামিনপ্রাপ্ত আসামি

নওগাঁয় মাদক মামলার সাক্ষীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল জামিনপ্রাপ্ত আসামি

favicon
নওগাঁ প্রতিনিধি :

ছবিতে বা থেকে হাজেরা বেগম (৬০) নামের এক পথচারী নারী ও ডানে অগ্নিদগ্ধ যুবক মো. পাখি (৩৮) ।

নওগাঁর বদলগাছীতে মাদক মামলায় উপস্থিত সাক্ষী হওয়ায় এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার নৃশংস অভিযোগ উঠেছে জামিনে মুক্ত এক মাদক মামলার আসামির বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ যুবক মো. পাখিকে (৩৮) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় হাজেরা বেগম (৬০) নামের এক পথচারী নারীও দগ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে মো. পাখি বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের মৃত আক্তার মণ্ডলের ছেলে মাদক মামলার আসামি এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) একটি বোতলে পেট্রোল নিয়ে তাতে আগুন ধরিয়ে পাখির দিকে ছুড়ে মারে। মুহূর্তেই আগুনে পাখির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং পাশে থাকা পথচারী হাজেরা বেগমও আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে পাখির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে কেশাইল এলাকা থেকে অভিযুক্ত টুটুলকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই মাদকসহ আসাদুজ্জামান টুটুলকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। ১০ দিন পর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে টুটুল মামলার সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের মারধর ও নানা হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় মো. পাখিকে একা পেয়ে প্রতিশোধমূলকভাবে পেট্রোল ঢেলে এই হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার