বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীস্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে গোদাগাড়ীতে বিজিবির কারিগরি প্রশিক্ষণ উদ্বোধন

স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে গোদাগাড়ীতে বিজিবির কারিগরি প্রশিক্ষণ উদ্বোধন

favicon
গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ফিতা কেটে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করছেন ১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

সীমান্তবর্তী এলাকার জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও তাঁদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)–এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, এই বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবেন। তাঁদের সাফল্য দেখে সীমান্ত এলাকার অন্য যুবসমাজও স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা পাবে। তিনি আরও জানান, প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ উদ্যোগ এগিয়ে নিতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা নিশ্চিত করা হবে।

বিজিবি অধিনায়ক উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্মের যেকোনো ইতিবাচক ও উৎপাদনশীল অগ্রযাত্রায় বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় পাশে থাকবে। সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাঁদের সঠিক পথে পরিচালিত করতে বিজিবির জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের ব্যাপক আগ্রহ ও সরকারি সহায়তা পাওয়া গেলে এ অঞ্চলে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত অঞ্চলের বেকার ও কর্মক্ষম জনগোষ্ঠীকে কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে বৈধ আয়ের উৎসের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যাতে নিজস্ব উদ্যোগে খামার গড়ে তুলতে পারেন, সেভাবেই পুরো পাঠ্যক্রম সাজানো হয়েছে।

মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে স্থানীয় সীমান্ত এলাকার ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে নারী রয়েছেন ১১ জন। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও পরিচর্যা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রজনন প্রক্রিয়া, খামার ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৩ আগস্ট ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

দৈনিক উপচার