বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীশিক্ষা ও শিশু সুরক্ষায় ১৫ বছরের অবদান
১১০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি শেষ করল ওয়ার্ল্ড ভিশন

শিক্ষা ও শিশু সুরক্ষায় ১৫ বছরের অবদান

favicon
সোহানুল হক পারভেজ, তানোর প্রতিনিধি:
শিক্ষা ও শিশু সুরক্ষায় ১৫ বছরের অবদান
তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ ও উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।

রাজশাহীর তানোরে দীর্ঘ ১৫ বছর ধরে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘তানোর এরিয়া প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর এলাকাবাসীর আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিব শংকর বসাকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশনস চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং এবং ফিল্ড অপারেশনসের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডি এম আক্কাস, তানোর পৌর আমির মাওলানা জুয়েল রানা, পাঁচন্দর ইউনিয়ন আমির মাওলানা জুয়েল রানা ও মাহবুব চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

দীর্ঘ দেড় দশক ধরে তানোর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় করে ওয়ার্ল্ড ভিশন। এই দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় ৫ হাজার ৭০৭ জন নিবন্ধিত শিশুসহ সর্বমোট ১ লাখ ৪২ হাজার স্থানীয় মানুষ সরাসরি বিভিন্ন সেবার সুফল পেয়েছেন।

অনুষ্ঠানে সংস্থাটির বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক চিত্র তুলে ধরার পাশাপাশি সুবিধাভোগীরা তাঁদের জীবন পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন, ওয়ার্ল্ড ভিশন কেবল একটি উন্নয়ন সংস্থা হিসেবে নয়, বরং পরিবারের সদস্যের মতো তানোরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে তাঁদের স্বাবলম্বী ও সচেতন হতে পথ দেখিয়েছে। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৪ আগস্ট ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

দৈনিক উপচার