বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর পদ্মা চরে ১ বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহীর পদ্মা চরে ১ বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পদ্মার চর এলাকায় সোনাইকান্দি বিওপির অভিযানে উদ্ধারকৃত সিঙ্গেল শুটার পিস্তল ও গুলিসহ ১ বিজিবি ব্যাটালিয়ন সদরের সদস্যরা।

রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি অবৈধ সিঙ্গেল শুটার পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। মঙ্গলবার ভোরে সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিজিবি জানতে পারে যে দুষ্কৃতিকারীদের একটি চক্র সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী সকল এলাকায় নজরদারি জোরদার করার পাশাপাশি কৌশলগত বিভিন্ন পয়েন্টে বিশেষ অ্যাম্বুশ বা ফাঁদ পাতে বিজিবির একাধিক আভিযানিক দল।

পরবর্তীতে রাত আনুমানিক তিনটার দিকে সোনাইকান্দি বিওপির আওতাধীন পদ্মা নদীর চর দিয়ে দুই চোরাকারবারিকে আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল তাদের আটকের উদ্দেশ্যে দ্রুত ধাওয়া করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি আঁচ করতে পেরে চোরাকারবারিরা সঙ্গে থাকা কাপড়ে মোড়ানো একটি শপিং ব্যাগ বালুচরে ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে নিবিড় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ওই ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিঙ্গেল শুটার পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবির টহল জোরদার রাখা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৫ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ, সবুজ নগরী গড়ার আহ্বান

গোদাগাড়ীতে ওয়াকফ এস্টেটের চেক জালিয়াতি: সদস্য সচিব শাহীন গ্রেপ্তার
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার