বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম

ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম

favicon
অর্থনীতি ডেস্ক:
ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম

দেশের বাজারে সোনার গহনার দামে বড় ধরনের পতন ঘটেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার নতুন বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকায়। স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য তালিকা দেশব্যাপী কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস সূত্রে জানা গেছে, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।

বাজুসের নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকায়। তবে সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করে চূড়ান্ত বিক্রয় হিসাব করতে হবে বলে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা রয়েছে।

ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
আরও খবর
সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল কালাম আযাদের বিলম্বিত আপিল গ্রহণযোগ্য কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

দৈনিক উপচার