মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীতারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

favicon
স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর ও সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।

গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলার ৪৮ বছর পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এ যাত্রায় নানা রাজনৈতিক প্রতিকূলতা, চড়াই-উতরাই ও রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি বাংলাদেশের রাজনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রেখে চলেছে। দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর ও সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় গোলাম মোস্তাফা মামুন বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাস কেবল একটি রাজনৈতিক দলের পথচলা নয়; এটি এ দেশের মানুষের অধিকার রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার দীর্ঘ সংগ্রামের ইতিহাস। শত জুলুম, নিপীড়ন ও প্রতিকূলতা মোকাবিলা করেও বিএনপি সবসময় দেশের আপামর জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে টিকে রয়েছে। তিনি উল্লেখ করেন, রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত গণমানুষের কল্যাণ। কৃষক, শ্রমিক, দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখে পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই গণমুখী রাজনীতির প্রধান ব্রত।

তরুণ প্রজন্মকে দেশ গঠনের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে তিনি বলেন, যুবসমাজকে মাদক, হতাশা ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উপযুক্ত শিক্ষা, আধুনিক দক্ষতা ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণদের হাতে মাদকের পরিবর্তে কাজ ও সম্ভাবনার ক্ষেত্র উন্মোচন করে একটি কর্মমুখী ও স্বাবলম্বী প্রজন্ম গড়ে তোলাই আগামীর মূল চ্যালেঞ্জ।

রাজশাহী অঞ্চলের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সর্বোচ্চ ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ানোর মাধ্যমেই দলের ওপর জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

উন্নয়ন দর্শনের বিষয়ে তিনি আরও বলেন, প্রকৃত উন্নয়ন কেবল মেগা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা, মানসম্মত শিক্ষা, সুচিকিৎসা এবং জীবনমানের সার্বিক টেকসই পরিবর্তনই প্রকৃত উন্নয়ন। রাজনৈতিক ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় গোলাম মোস্তাফা মামুন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের সকল নেতাকর্মীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একইসঙ্গে তিনি একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
আরও খবর
পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

মিশাল মন্ডলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীতে হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

দুর্গাপুরে সারের দাবিতে বিসিআইসি ডিলারের গোডাউন ঘেরাও কৃষকদের

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড, অকেজো ২ এস্কেভেটর

দৈনিক উপচার