বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

favicon
স্টাফ রিপোর্টার :

পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্যসেবা সংস্থা ‘ভিশন স্প্রিং’-এর সার্বিক কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতায় এ মহতী মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহানগরীর রেলগেট সংলগ্ন সিএনজি মালিক সমিতির প্রধান কার্যালয় প্রাঙ্গণে বেলুন ওড়ানো এবং ফিতা কাটার মধ্য দিয়ে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মাইনুল হক হারু এবং সাধারণ সম্পাদক শ্যামল শেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ জানান, পরিবহন খাতের চালক ও হেলপাররা দিনরাত অক্লান্ত পরিশ্রম করলেও অনেক সময় চোখের সঠিক যত্ন নেওয়ার সুযোগ পান না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দৃষ্টিশক্তি ভালো রাখা অত্যন্ত জরুরি। এ ছাড়া অর্থনৈতিক অসচ্ছলতার কারণে বহু সাধারণ মানুষ সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। তাই সিএনজি চালক ও মালিকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের শ্রমজীবী মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতেই এ আয়োজন করা হয়েছে।

সভাপতির বক্তব্যে মাইনুল হক হারু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই চিকিৎসাসেবা কেবল নগরীর রেলগেট কিংবা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ধারাবাহিক প্রক্রিয়ায় পর্যায়ক্রমে রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হবে।

সমিতির সাধারণ সম্পাদক শ্যামল শেখ জানান, রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির অধীনে বর্তমানে ১১টি আঞ্চলিক শাখা রয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ জন চালক ও মালিক প্রত্যক্ষভাবে যুক্ত আছেন। তবে সেবা কেবল পরিবহন সংশ্লিষ্টদের জন্যই নয়, সাধারণ মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের জন্যও সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই মূলনীতি ধারণ করে কথার চেয়ে বাস্তব সেবামূলক কাজের মাধ্যমে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সহসভাপতি হায়দার আলী ও আহসান হাবিব, সহসাধারণ সম্পাদক সোহান, অর্থ সম্পাদক ওয়ায়েশ, কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, মিনারুল ইসলাম ও সেলিম রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

রাজশাহীর চারঘাটে ১৬ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা নাজিনা বেগম, সন্ধান চায় পরিবার

দৈনিক উপচার