বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

favicon
মো: হাসানুজ্জামান,স্টাফ রিপোর্টার :-

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছে থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি মনোনয়ন উত্তোলনকে নিজের দায়িত্বশীল রাজনৈতিক পথচলার সূচনা হিসেবে উল্লেখ করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পবা ও মোহনপুরের মানুষ সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব চায়। জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারেন, তাহলে দাড়িপাল্লা প্রতীকে ব্যাপক সমর্থন মিলবে বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুলসহ অন্যান্য নেতারা।

পবা ও মোহনপুর উপজেলার জামায়াতের বিভিন্ন নেতাকর্মীও এই সময় উপস্থিত ছিলেন।

এই আয়োজন প্রমাণ করে, রাজশাহী-৩ আসনে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতিতে জোর দিয়েছে এবং জনগণের সমর্থন অর্জনে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। অধ্যাপক আবুল কালাম আজাদের মনোনয়ন ফরম উত্তোলন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগামী নির্বাচনী প্রতিযোগিতাকে আরও তেজবর্ধক করবে বলে মনে করা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক উপচার