সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › রাজশাহী › নওগাঁয় দ্বিতীয় দফায় বাস চলাচল বন্ধের পর প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা

নওগাঁয় দ্বিতীয় দফায় বাস চলাচল বন্ধের পর প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা

favicon
নওগাঁ প্রতিনিধি:

বাসচালক ও সুপারভাইজারকে দফায় দফায় মারধরের প্রতিবাদে দ্বিতীয় দফায় প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে নওগাঁর সব অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে টানা দুই ঘণ্টা জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের ফলপ্রসূ বৈঠকের পর দুপুর দেড়টার দিকে গাড়ি চলাচল শুরু করেন মোটর শ্রমিকরা। এর ফলে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন বিভিন্ন রুটের সাধারণ যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। গুরুতর আহত অবস্থায় চালক রুবেলকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার বিচার ও মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার বন্ধের দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন মোটর শ্রমিকরা। প্রশাসনের আশ্বাসে টানা দুদিন পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছিল। তবে ওই দিনই জেলার বদলগাছী উপজেলায় ফের একটি বাসের চালককে মারধর করেন সিএনজি চালকরা। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে দ্বিতীয় দফায় আবারও সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেন ক্ষুব্ধ শ্রমিকরা। আকস্মিক এ কর্মসূচিতে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে পুনরায় চাকা ঘোরে বাসের।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, এই কর্মবিরতিতে বাস মালিক সমিতির কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা ছিল না, এটি পুরোপুরি সাধারণ শ্রমিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। শ্রমিকরা তাঁদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন। প্রশাসন তাঁদের দাবি ও শর্তে ইতিবাচক সাড়া দেওয়ায় শ্রমিকরা কাজে ফিরেছেন।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুল হক জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি উভয় পরিবহনের জন্য নির্দিষ্ট দূরত্বের স্টেশন নির্ধারণ ও অটোরিকশা চলাচলের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনের এ নির্দেশনা অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার