মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › রাজশাহী › মর্ত্যে দেবী দুর্গার আগমন, রাজশাহীর ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজা শুরু

মর্ত্যে দেবী দুর্গার আগমন, রাজশাহীর ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজা শুরু

favicon
মো: সুরুজ আলী :

মর্ত্যলোকে দুর্গতিনাশিনী দেবী দুর্গার ধরাধামে আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীতে বর্ণিল ও ভক্তিময় পরিবেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি এবং ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে উঠেছে পদ্মাপাড়ের প্রতিটি মন্দির প্রাঙ্গণ। এবার রাজশাহী জেলা ও মহানগর মিলিয়ে মোট ৪৮৯টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে মহানগরীতেই রয়েছে ৮৫টি মণ্ডপ।

সকাল থেকেই পূণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজশাহীর বিভিন্ন মণ্ডপ। ষষ্ঠী তিথিতে শাস্ত্রীয় রীতি মেনে দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন ও বাহারি পোশাকে সেজে সকল বয়সী পূণ্যার্থীরা মণ্ডপে মণ্ডপে সমবেত হয়ে অঞ্জলি ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।

সাধারণত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদযাপিত হলেও পঞ্জিকার বিশেষ গণনা অনুসারে এবার সপ্তমীর তিথি দুই দিন বিস্তৃত হওয়ায় উৎসবের ব্যাপ্তি এক দিন বৃদ্ধি পেয়ে টানা ছয় দিনে রূপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের এই মহা আয়োজনের।

সার্বজনীন এই ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও সৌহার্দ্যপূর্ণ রাখতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সুদৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে সব সম্প্রদায়ের মানুষ নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৭ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার