বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে রাষ্ট্রীয় শোক ও ছুটি না মানার অভিযোগে ‘আশা’ এনজিওর বিরুদ্ধে বিতর্ক

রাজশাহীতে রাষ্ট্রীয় শোক ও ছুটি না মানার অভিযোগে ‘আশা’ এনজিওর বিরুদ্ধে বিতর্ক

favicon
স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। নির্বাহী আদেশ অনুযায়ী ছুটির দিনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল অফিস বন্ধ থাকার কথা থাকলেও জরুরি সেবা প্রতিষ্ঠানসমূহ ছুটির আওতার বাইরে রাখা হয়।

তবে রাজশাহীতে দেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ (ASA) এনজিও রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটি না মেনে অফিস কার্যক্রম চালু রেখেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রাজশাহী নগরীর বিভিন্ন শাখায় পিকনিক ও আনন্দ আয়োজনের তথ্যও পাওয়া গেছে। সরেজমিনে বোয়ালিয়া ব্রাঞ্চ ও আঞ্চলিক কার্যালয়ে গিয়ে দেখা যায়, দরজা বন্ধ রেখে ভেতরে ১৫ থেকে ২০ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও কোনো শাখায় পতাকা উত্তোলন করা হয়নি।

বোয়ালিয়া ব্রাঞ্চের ম্যানেজার রাশেদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ধরনের কোনো নির্দেশনার কথা তিনি জানতেন না। পরে পিয়নকে ডেকে পতাকা উত্তোলনের নির্দেশ দিলেও রাষ্ট্রীয় শোক দিবস অবমাননার প্রশ্নে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে চলে যান।

এ বিষয়ে আশা এনজিও রাজশাহীর ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম রফিক বলেন, বছরের শেষ দিন হওয়ায় কিছু হিসাব-নিকাশের কাজ থাকতে পারে এবং অফিস ও আবাসিক একসঙ্গে হওয়ায় কর্মীরা নিজ উদ্যোগে কাজ করেছেন। সরকারি আদেশ অমান্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে ফোন কেটে দেন। একইভাবে জেলা ব্যবস্থাপক (ডিএম) লতিফ জানান, হেড অফিস থেকে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে নোটিশ দেওয়া হয়েছে, তবে কোনো কর্মী ব্যক্তিগত উদ্যোগে বকেয়া আদায় বা হিসাবের কাজ করতে পারেন। এ ক্ষেত্রেও সরকারি আদেশ অমান্যের প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

রাজশাহীর সদর এরিয়া ম্যানেজার মিজানও একই বক্তব্য দেন। তবে বাস্তবে বোয়ালিয়া, লক্ষ্মীপুর, হরিপুর, রাজপাড়া ও সাহেববাজার শাখাসহ কোনো অফিসেই জাতীয় পতাকা অর্ধনমিত ছিল না। অভিযোগ রয়েছে, কিছু শাখায় পিকনিকের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং পুলিশি বাধায় লক্ষ্মীপুর অফিস বন্ধ হয়ে যায়। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আ. মতিনকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত সেখানে টহল পুলিশ পাঠান। পুলিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা তাড়াহুড়ো করে অফিস ত্যাগ করেন বলে জানা যায়।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, জাতির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক ও ছুটি পালনের ঘোষণা প্রশংসনীয়। এ অবস্থায় রাজশাহীতে আশা এনজিও সরকারি আদেশ অমান্য করে অফিস চালু রাখায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। তিনি এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, যদি আশা এনজিও সরকারি আদেশ অমান্য করে থাকে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সরকারি বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩১ ডিসেম্বর ২০২৫
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার