শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

favicon
উপচার ডেস্ক :-

নিহত নাসিম উদ্দিন ।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগারহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত নাসিম উদ্দিন নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকের কাছে গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

নিহত বিজিবি সদস্য নাসিম উদ্দিন (২৩) ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের আবুল মন্ডলের ছেলে। লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ফুলবাড়ী গংগারহাট সীমান্ত ফাঁড়িতে সিপাহি পদে ছিলেন তিনি।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাহিনীর পোশাক পরে সার্ভিস রাইফেল নিয়ে টহলে বের হন নাসিম উদ্দিন। রাত পৌনে ১টার দিকে সীমান্ত ফাঁড়ির সীমানাপ্রাচীরের ভেতর সৈনিক ব্যারাকের কাছে গুলির শব্দ পাওয়া যায়। বিজিবি সদস্যরা তখন ব্যারাকের কাছে গেলে নাসিম উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনেও গুলিটি নাসিম উদ্দিনের বুকের মাঝখানে ছিল বলে উল্লেখ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সিপাহি নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০২ জানুয়ারি ২০২৬
আরও খবর
জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

দৈনিক উপচার